Anisul Hoque

Profile Views: 2987  
  • আব্বার আঙুল আমার মুঠো, আমার আঙুল পদ্যর মুঠো...
    Anisul Hoque

    আব্বার আঙুল আমার মুঠো, আমার আঙুল পদ্যর মুঠো...(Normal Post)

    আমার শৈশবের এইসব কথা মনে পড়ে। তারপর কবে আব্বার আঙুল ছেড়ে দিলাম? ছোটবেলায় আমার ধারণা ছিল, আব্বা কিছুই বোঝেন না। সরল সোজা একটা মানুষ। এখন আমার মেয়েকে দেখি, ও-ও হয়তো ভাবে, বাবা তার কিছুই বোঝে না।

     

  • অরণ্যে রোদন হিসাবটা মেলান দেখি!
    Anisul Hoque

    অরণ্যে রোদন হিসাবটা মেলান দেখি!(Normal Post)

    সে বাংলাদেশ সরকারের চাকরি করছে, বৈজ্ঞানিক গবেষণা কর্মকর্তা হিসেবে। আমাদের পাড়ায় তাকে দেখলাম। কী ব্যাপার, তুমি এখানে। ও বলল, ‘টিউশনি করতে এসেছি। এখানে আমি একটা বাসায় ছাত্র পড়াই।’ আমি বললাম, এখনো ছাত্র পড়াও?

     

  • Anisul Hoque

    প্রিয় ডিজিটাল চোর......(Normal Post)

    জাপানের ওই অধ্যাপকের হয়ে আমরা একটু ব্যাপারটা কল্পনা করি।তিনি বাংলা ভাষাপ্রেমিক।বাংলা শিখেছেন কষ্ট করে। বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি নিয়ে তাঁর অপার আগ্রহ।লালন নিয়ে তিনি গবেষণা করছেন।গরগর করে বাংলা বলতে পারেন, বাংলা পড়তে পারেন।

     

  • জনতা কী চায় আর নেতারা কী করেন?
    Anisul Hoque

    জনতা কী চায় আর নেতারা কী করেন?(Normal Post)

    আমি সব সময় বলি, আমরা, দেশের সাধারণ নাগরিকেরা, এক দিনের রাজা। বছরের পর বছর ধরে ওই একটা দিনের জন্য অপেক্ষা করি, যে দিনটা একান্তই আমার। যে দিন পরম শক্তিধর গডফাদার কিংবা দণ্ডমুণ্ডের কর্তাও আমার সামনে এসে করজোড়ে দাঁড়ান, সুন্দর করে হাসেন এবং আমার কৃপা প্রার্থনা করেন। আমি প্রবেশ করি একটা গোপন ঘরে, আমার হাতে থাকে একটা সিল, একটা ব্যালট বাক্স, আমি আমার নিজের ইচ্ছামতো ভোট দিই, আমার এত দিনের রাগ-ক্ষোভ-বঞ্চনা—অবমাননার শোধ নিই।

     

  • এর নামই কি দিনবদল?
    Anisul Hoque

    এর নামই কি দিনবদল?(Normal Post)

    মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে একজন হোসেন মিয়ার কথা আমরা পড়েছি। এবার একজন হোসেন মিয়ার জন্য দেশের মানসম্মান তো গেলই, পদ্মার ওপরে আমাদের সেতুও বুঝি বেদনার বালুচরে হারিয়ে যায়। তবু পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলছেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি। শুনে কাঁদব নাকি হাসব!

     

  • আসুন, ভারতকে এই একটা ক্ষেত্রে অনুসরণ করি
    Anisul Hoque

    আসুন, ভারতকে এই একটা ক্ষেত্রে অনুসরণ করি(Normal Post)

    প্রতিবছর দুই হাজার কোটি টাকা আমরা ভারতকে দিয়ে থাকি শুধু জি, সনি, স্টারের মতো পে-চ্যানেল দেখার জন্য। আর ভারতীয় ‘মাসাক কালি’জাতীয় শাড়ি থেকে শুরু করে হিরো বাইক বা টাটা-মারুতির মাধ্যমে কত হাজার কোটি টাকা ভারতকে দিয়ে থাকি...অন্তত একটা কাজ বাংলাদেশ সরকারকে করতেই হবে, আমাদের কেব্ল অপারেটরদের করতেই হবে—আমাদের আকুল আবেদন, দয়া করুন, নিক ও ডিজনির হিন্দি চ্যানেল দুটো প্রচার বন্ধ করে দিন। আপনাদের দোহাই লাগে, বাংলা ভাষা ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার স্বার্থে এই ছোট্ট কাজটা অন্তত করুন।

     

  • শোক করব, নাকি প্রতিবাদ জানাব!
    Anisul Hoque

    শোক করব, নাকি প্রতিবাদ জানাব!(Normal Post)

    নিজের মোবাইল ফোনে তারেক মাসুদ ভাইয়ের নম্বরটার দিকে তাকাই। এটা এখন কী করব? তাঁকে ফোন করে বলতাম, তারেক ভাই, মেরিল-প্রথম আলো পুরস্কারের বিচারক হতে হবে, কিংবা রানওয়ে ছবিটা মনোনয়ন পেয়েছে, আপনাকে অনুষ্ঠানে আসতেই হবে কিন্তু। কিংবা প্রথম আলোয় একটা লেখা দিতেই হবে। ও-পাশ থেকে শোনা যেত সেই ভরাট কণ্ঠস্বর, মিষ্টি হাসি, শীলিত উচ্চারণ—অবশ্যই আসব বা অবশ্যই লিখব।

     

  • মনের গহনে গভীর আঁচড়-কাটা বই
    Anisul Hoque

    মনের গহনে গভীর আঁচড়-কাটা বই(Normal Post)

    সব উপন্যাস বা গল্পের কাহিনিই প্রাণের সঙ্গে মেশে না, একান্ত আমার বা আমাদের হয়ে যায় না। এ খুবই বিরল ব্যাপার। আঙুলে-গোনা অল্প কিছু কাহিনিই হয়ে ওঠে একান্ত নিজের বা নিজেদের। সেসবই সেই গভীর কাহিনি, যার আশ্রয় আর আবর্তন নিখাদ জীবনকে ঘিরে। আর তারই পাঠে প্রতি মুহূর্তে মনে হয়, বিবৃত বা চিত্রিত কাহিনির এইখানে আমি আছি, আমরা আছি।

     

  • চক্ষু বিভাগে আরও চর্ম চিকিৎসক চাই
    Anisul Hoque

    চক্ষু বিভাগে আরও চর্ম চিকিৎসক চাই(Normal Post)

    প্রথম আলোয় কেন এ খবরটা (১৭ জুলাই ২০১১) প্রকাশিত হলো, আমাদের মাথায় ঢুকছে না। ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে পাঠানো হয়েছে একজন চর্ম চিকি ৎ সককে। এটা কেন একটা ‘খবর’ হবে? আমরা সাংবাদিকতার পাঠ্যবইয়ে পড়েছি, কুকুর মানুষকে কামড়ালে খবর হয় না, মানুষ কুকুরকে কামড়ালে খবর হয়। চক্ষু বিভাগে চক্ষু চিকি ৎ সককে পাঠালে অবশ্যই খবর হতো না। কিন্তু চর্ম চিকি ৎ সককে পাঠালে কেন সেটা খবর হবে?

     

  • আপনি কি সফল হতে চান?
    Anisul Hoque

    আপনি কি সফল হতে চান?(Normal Post)

    আপনি কি ছাপোষা জীবন যাপন করছেন? জীবনটা হোস্টেলের ডালের মতো পানসে লাগছে? কোনো চার্ম নেই। আজ সিঙ্গাপুর তো কাল কুয়ালালামপুর করতে পারছেন না। আজিমপুর টু মিরপুর করেই দিন কাটছে। দুপুরবেলা রুটি-ভাজি গিলতে কষ্ট হচ্ছে! বিকেলের বিলাসিতা মোড়ের দোকানের ডালপুরি? ওয়েস্টিনে ব্রেকফাস্ট তো সোনারগাঁওয়ে ডিনার হচ্ছে না? লাস ভেগাসে গিয়ে হাজার হাজার ডলার ওড়ানোর মুরোদ নেই? কিন্তু স্বপ্ন আছে? হাজার কোটি টাকার মালিক হতে চান? কিন্তু ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই?

     

 

 

Magna suspendisse eleifend at nulla