একই সঙ্গে দুটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ও কুয়েটের মারামারি ও সহিংসতার ঘটনা সবারই নজরে এসেছে। নতুন বছরের শুরুতেই যেখানে সবাই ভালো কিছুর প্রত্যাশা করছে, সেখানে এমন দুটি ঘটনা সত্যিই বেদনাদায়ক। প্রথম ঘটনাটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়র (বুয়েট) বিদায়ী ব্যাচের কনসার্টকে কেন্দ্র করে। একজন শিক্ষার্থীকে গুরুতর আহত করায় বিশ্ববিদ্যালয়ের হাজার খানেক শিক্ষার্থীর দাবির মুখে বুয়েটের দুজন ছাত্রকে আজীবন বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।