বিশ্বে যখন বিভিন্ন জাতীয় নেতা কিংবা গন্য মান্য (কেউ কেউ জঘন্য বলে পরিচিত) ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ, মামলা, বিচার চলছে, তখন কেনইবা বাদ পড়বেন পাকিস্থানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ শোশাররফ। এবার তার পালা এসেছে। আবারো দেশে ফিরে রাজনীতি করার খায়েশ এবার আর পূর্ন হবেনা তার।
বেনজীর ভুট্টো হত্যা মামলায় পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। শনিবার পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।