Posted by
@কাজী নজরুল ইসলাম on 2012/01/08 in
Literatureযেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে! ছবি আমার বুকে বেঁধে ,পাগল হয়ে কেঁদে কেঁদে, ফিরবে মরু কানন গিরি,সাগর আকাশ বাতাস চিরি'
যেদিন আমায় খুঁজবে -বুঝবে সেদিন বুঝবে!