ফ্ল্যাশ দিয়ে মুভি, গেমস ও অন্যান্য যেকোন ধরণের কাজের জন্য বহুল ব্যবহৃত একটি ফিচার হলো সিম্বল। এটি ব্যবহার করলে ফ্ল্যাশে কোন কাজ করার অনেক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ফ্ল্যাশ ফাইলের সাইজ অনেক কমে যায়। গত আর্টিকেলে ফ্ল্যাশে কিভাবে মুভি ক্লিপ তৈরী করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আর্টিকেলে ফ্ল্যাশ মুভিতে সিম্বল দিয়ে কিভাবে বাটন তৈরী করতে হয় ও এতে কিভাবে বিভিন্ন ইফেক্ট দেওয়া হয় সে সম্পর্কে আলোচনা করা হবে।